নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করে। সকাল ৬টা ৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়ে। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও তাঁর কার্যালয়ের কর্মকর্তারা রয়েছেন। বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী ২৬ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

নিউইয়র্কে পৌঁছে আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি অধিবেশনের উদ্বোধনী কার্যক্রমে যোগ দেবেন।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে পররাষ্ট্র সচিব জানিয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬