এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সংহতি ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব অনেকটাই পিছিয়ে রয়েছে। এ অবস্থায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জাতিসংঘের ২০২৬ সালের ‘এসডিজি মোমেন্ট’-এর মূল প্রতিপাদ্য ছিল ‘Together, We Can Do It’। জাতিসংঘ বলছে, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ, বিনিয়োগ, শক্তিশালী অংশীদারত্ব ও আন্তর্জাতিক সংহতি প্রয়োজন।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রমে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহ ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয়
দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১০:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬