রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে তাঁর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে।
বেলা সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। সফর শেষে মঙ্গলবার রাতেই আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর সাতটি পয়েন্টে সড়কের পাশে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।
রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে সিলেট সিটি করপোরেশনও। সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, নগর ভবনের সামনে সংবর্ধনাস্থলে প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, অনুষ্ঠানে সিলেটের মন্ত্রী ও হুইপ ছাড়া বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য দেবেন।
সিটি পোস্ট/


























