র‍্যাবের পরিবর্তে এসআরবি, জাতীয় সংসদে পাস হলো নতুন বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে সংশোধিত আকারে পাস হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে নতুন এ আইন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে আলোচনা শেষে বিরোধী দলের আপত্তির মধ্যেই বিলটি সংসদে পাস হয়।

বিলটির বিভিন্ন ধারায় আপত্তি তুলে এটি অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তার আপত্তি এবং বিরোধী দলের বক্তব্যের মধ্যেই বিলটি পাস করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন আইনের ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে।

জনপ্রিয়
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

র‍্যাবের পরিবর্তে এসআরবি, জাতীয় সংসদে পাস হলো নতুন বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

আপডেট সময় : ০৮:১৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬