হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

এতে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হন। একই ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ট্যাগ
জনপ্রিয়
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব

আপডেট সময় : ০৫:০১:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬