জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি, গাইবান্ধা জেলা শাখা। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচি থেকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
বিকেলে শহরের কাঠপট্টিতে অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার, জেলা শাখার সভাপতি সরোয়ার হোসেন শাহীনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল থেকে জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
পরে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সরোয়ার হোসেন শাহীন বলেন, ষড়যন্ত্র ও হামলা চালিয়ে দেশের মানুষের মন থেকে জাতীয় পার্টিকে মুছে ফেলা যাবে না। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সূচনা জাতীয় পার্টির শাসনামলেই হয়েছিল বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব

আপডেট সময় : ০৭:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬