নেত্রকোনায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের   বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর ছেলের করা অভিযোগ তদন্তের পর মামলাটি নথিভুক্ত করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পলাতক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জানান, আজ বুধবার ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে করা হয়েছে।
অভিযুক্ত হচ্ছে, বৃদ্ধ দৌলত আলী (৬৫) পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দুপুর আনুমানিক দুইটার দিকে বৃদ্ধা নিজ বসতঘরে একা শুয়ে ছিলেন। সুযোগ বুঝে বৃদ্ধ দৌলত আলী কৌশলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এসময় বৃদ্ধার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এর আগে আট থেকে দশ দিন অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিচ্ছিলেন ।
এজাহারে উল্লেখ আছে,, ঘটনার সময় এক প্রতিবেশী নারী বৃদ্ধার সঙ্গে দেখা করতে গিয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে সাড়া না পেয়ে তিনি অন্য একটি দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘটনাটি দেখে চিৎকার দিলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে উল্লেখ করা হয়েছে।
এরপর সামাজিক সম্মানহানির আশঙ্কায় বৃদ্ধার পরিবার প্রথমে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার চায়। পরে তাদের পরামর্শে ভুক্তভোগীর ৪৬ বছর বয়সী ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।
এ সম্পর্কে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দৌলত আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব

আপডেট সময় : ০৭:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬