ফেনীর ছাগলনাইয়ার দক্ষিণ মন্দিয়া গ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
‎
‎ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মন্দিয়া গ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঐক্যবদ্ধ  গ্রামবাসীর উদ্যোগে এবং ছাগলনাইয়া মডেল থানার সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। র‍্যালিটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ঈদগাহ মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
‎জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল আবসার সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের।
‎এতে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের ৪৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাটোয়ারী, সাবেক ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন ভূঁঞা, মহিউদ্দিন সেলিম, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন নিশান, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য তাজুল ইসলাম মুন্সী, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগ, সাবেক ছাত্রনেতা শিবলু চৌধুরী, শুভপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ভূঁঞা, জেলা ছাত্রদলের সদস্য মো: মহিউদ্দিন মামুন ভূঁইয়া,এডভোকেট রাহাত ভূঁইয়া প্রমুখ।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান তারা।
‎এ সময় বক্তারা মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।
‎সমাবেশে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, যুবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬