সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সাঘাটায় শিশুদের জন্য প্রকল্পের আয়োজনে ভরতখালী এস কে এস রিসোর্স সেন্টারে স্বেচ্ছাসেবীদের শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) শিখন বিনিময় কর্মশালা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেভ দ্যা চিলড্রেন প্রকল্পের হেডঅব গাইবান্ধা মো: ফারুক হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা(অ:দা:) মো: মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্রী লক্ষণ কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আমিনুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, সমবায় কর্মকর্তা আব্দুল কাফি সরকার, পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, শিশুদের জন্য প্রকল্পের সমন্বয়কারী জামাল উদ্দিন ও প্রজেক্ট অফিসার এ কে এম আলিমুল আলম রাসু।




















