মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান):
বান্দরবান জেলার লামা উপজেলায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) আয়োজনে আন্তর্জাতিক দিবস: ‘নারীর প্রতি সহিংসতা দূরীকরণ’ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার দুর্গম পাহাড়ি সরই ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সংগঠনের এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় ‘নারীর প্রতি সহিংসতা মানবধিকারের লঙ্ঘন, সহিংসতামুক্ত সমাজ গড়তে আজ পরিবর্তনের পথে এগিয়ে আসুন, নারীর অধিকার রক্ষা মানেই মানবাধিকার প্রতিষ্ঠা, ঘরে-বাইরে সব স্থানে নারীকে দিন নিরাপদ পরিবেশ’ -এমন শ্লোগান সম্বলিত এক র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়ন সদরের ডলুছড়ি বাজার প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হন। প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেছা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সরই ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর জব্বার প্রধান অতিথি ছিলেন। এতে স্বাস্থ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সামশুদ্দোহা রিফাত ও লামা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন। সভায় দিবসের উপর ধারণাপত্র পাঠ করেন- সুমি রানী বড়ুয়া। অন্যদের মধ্যে প্রকল্পের সিএমএম শাখাওয়াত হোসেন ও উখ্যনু মার্মা বক্তব্য রাখেন। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড’র মাধ্যমে পরিচালিত দিবসে অর্ধশতাধিক নারী-পুরুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সভায় বক্তারা ‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা অবসাানে ঐক্যবদ্ধ হওয়া, ন্যায় বিচার নিশ্চিত, বেঁচে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি দায়মুক্তির অবসান ঘটানোর আহবান জানান।




















