বগুড়ায় ফল ব্যবসায়ী আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় সদর উপজেলার সাবেক ছাত্রদল নেতা ও ফল ব্যবসায়ী শফিকুল ইসলাম আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বগুড়া শহরের তিনমাথা রেহেনা ফলমন্ডি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা শফিকুল ইসলাম আরফানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, একজন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে।

বক্তারা আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে ব্যবসায়ী আরফানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগ
জনপ্রিয়
হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন ও প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬