এনসিপি নেতা রোমানের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।
বুধবার (২৫নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৮ নভেম্বর রাত ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন ইয়াজ্জেম হোসেন রোমান। এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর ভাই তাপু চৌধুরী এবং শিবচর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইদুর ব্যাপারীসহ ২৫ থেকে ৩০ জন অতর্কিতভাবে তার ওপর হামলা করেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করেন বক্তারা।
এ ঘটনায় ইয়াজ্জেম হোসেন রোমান গত ২১ নভেম্বর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিকভাবে দমন ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা করা হয়েছে। একজন রাজনৈতিক নেতার ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে থানাঘেরাও কর্মসূচি পালন করা হবে।
এ সময় বক্তব্য দেন এনসিপি মাদারীপুর জেলা শাখার প্রচার সম্পাদক ইকতিয়ার আহম্মেদ, যুগ্ম সদস্যসচিব লায়ন আহমেদ আলমগীর, জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক রিশাদ রাব্বি, মাদারীপুর সদর উপজেলা এনসিপির আহ্বায়ক শাহারিয়ার মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির মাহামুদ।

ট্যাগ
জনপ্রিয়
হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন ও প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬