কুলিয়ারচরে পৃথক দুই মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

‎আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‎
‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) তাঁদের গ্রেপ্তারের পর একই দিন দুপুরে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুলিয়ারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মনু মিয়া এবং উসমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামান।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান মনুকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ অক্টোবর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার শান্তি মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ ঘটনায় ১৪ অক্টোবর কুলিয়ারচর থানায় মামলা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
‎
‎অন্যদিকে, মো. নুরুজ্জামানকে ২০২৪ সালের ৪ আগস্ট কুলিয়ারচরের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা, মারধর, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ৩০ আগস্ট শিক্ষার্থী মো. নয়ন মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা করেন। মামলায় ২৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।
‎
‎কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর দুজনকেই আদালতে পাঠানো হয়েছে ।
‎

বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন ও প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬