মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকার নয়াপাড়ার ১০০
হিন্দু পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। নিজ উদ্যোগে এ
উপহার সামগ্রী প্রদান করেন, সমাজসেবক মো. শফিকুল ইসলাম। প্রধানমন্ত্রী ও
জাতীয়তাবাদী দল’র (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ উপহার প্রদানের
উদ্যোগ নেওয়া হয়। উপহারের মধ্যে রয়েছে শাড়ি ও ফতোয়া সামগ্রী। শফিকুল
ইসলাম লামা পৌরসভা যুবদলের সদস্য সচিব ও পৌরসভা এলাকার নয়াপাড়া গ্রামের
বাসিন্দা মৃত রফিকুল ইসলাম টুলু মিয়ার ছেলে। উপহার সামগ্রী প্রদানের সময়
উপজেলার দুর্গাপূজা উদ্ধসঢ়;যাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিধান দাশ,
সাংবাদিক এস কে খগেশপ্রতি চন্দ্র খোকন ও বিপ্লব দাশ, স্থানীয় চুমকি বনিক
ও মিন্টু কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী প্রদানের সময় মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রতিবছরের মত এই
বছরও লামা উপজেলায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায়
পূর্বেও আপনাদের পাশে ছিলাম, বর্তমান আছি ভবিষ্যতেও আপনাদের পাশে সুখে
দুঃখে থেকে সেবা করে যাব।




















