সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

তিনি অভিযোগ করে বলেন যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সে সব জেলার এমপিরা ১১ দলীয় জোটের। তারা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারে। যেসব জেলায় বিএনপি’র এমপিরা রয়েছেন সেসব জেলায় সার নিয়ে কোন সমস্যা হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগের কোন অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর উপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। হাতাহাতি বেধে যায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে। সেই ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্টার নিউজ এর সাংবাদিক। পরে প্রতিমন্ত্রী সেতু নির্মাণের দুটি স্থান ঘুরে দেখেন। এ সময় জেলার বর্তমান এবং সাবেক বিএনপি দলীয় সাংসদরা ও শহীদ আবরার ফাহাদের বাবা মোঃ বরকত উল্লাহ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপি-ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট সময় : ০৪:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬