তাড়াইলে বাড়ি-ঘরের দেয়ালে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ মানুষ 

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। উপজেলার প্রায় প্রতিটি বাড়ি-ঘরের দেয়াল, উঠান, গাছের গুঁড়ি এখন এই বিদেশি শামুকে ছেয়ে গেছে।
স্থানীয়রা জানান, এই শামুকগুলো আকারে দেশি শামুকের চেয়ে ৩-৪ গুণ বড়। দিনের বেলায় ঘরের স্যাঁতস্যাঁতে দেয়ালে লেগে থাকে এবং রাতে বের হয়ে হাঁটাচলা করে। ঘরের ভেতর, রান্নাঘর, টয়লেট, এমনকি খাটের নিচেও এদের দেখা যাচ্ছে।
সরেজমিনে বুধবার (১৪ অক্টোবর) দেখা যায়, ঘরের দেয়াল, উঠান, শাক-সবজির বাগান ছেয়ে গেছে ছোট-বড় শামুকে। রাতে এরা দলবেঁধে ঘরের ভেতরে ঢুকে পড়ছে। কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না।
গৃহবধূ আকলিমা বেগম বলেন, দেয়াল ভর্তি শামুক। ঝাড়ু দিয়ে ফেললেও আবার চলে আসে। রান্নাঘরে, বিছানায় উঠে যাচ্ছে। বাচ্চারা ভয় পাচ্ছে, দুর্গন্ধও হচ্ছে। কৃষক আব্দুল হেকিম বলেন, আমার লাউ, পুঁইশাক, কচুর লতি সব খেয়ে শেষ করে দিচ্ছে এই শামুক। রাতে টর্চ লাইট দিয়ে দেখি পুরো ক্ষেত শামুকে ভরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব জানান, এই শামুকের শরীরে থাকা পরজীবী থেকে মেনিনজাইটিসসহ বিভিন্ন রোগ হতে পারে। তাই খালি হাতে এই শামুক না ধরার পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, এটি মূলত আফ্রিকান জায়ান্ট শামুক হতে পারে। অতিরিক্ত আর্দ্রতা ও বৃষ্টির কারণে এর প্রজনন বেড়েছে। আতঙ্কিত না হয়ে শামুকগুলো সংগ্রহ করে গর্তে পুঁতে লবণ ছিটিয়ে মেরে ফেলার পরামর্শ দেন তিনি। তিনি প্রতিকারের উপায় হিসেবে বলেন, হাতে গ্লাভস পরে শামুক সংগ্রহ করে গর্তে পুঁতে ফেলতে হবে। শামুকের চলাচলের পথে লবণ বা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। আক্রান্ত স্থানে কীটনাশক প্রয়োগের আগে কৃষি অফিসের পরামর্শ নিতে হবে।
এলাকাবাসী দ্রুত এই শামুক নিধনে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপি-ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট সময় : ০৪:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬