রামগঞ্জে  অবৈধ ইটভাটা ফের চালুর  প্রস্তুতি জনমনে ক্ষোভ 

রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে দীর্ঘদিন ধরে কাগজপত্র নবায়ন না থাকা কয়েকটি ইটভাটা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ইটভাটার মালিকদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভার পর এসব ভাটায় শ্রমিক নিয়োগ ও অবকাঠামোগত কাজ জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
 লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলায় মোট ১৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে নয়টির কাগজপত্র গত ১০ থেকে ১২ বছর ধরে নবায়ন করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আইনগত ও পরিবেশগত শর্ত পূরণ না করায় এসব ইটভাটার কাগজপত্র নবায়ন করা হয়নি।
ইটভাটার মালিকদের সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ আগস্টের লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠানের সঙ্গে ইটভাটার মালিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কাগজপত্র নবায়ন না হওয়া ইটভাটার মালিকরাও উপস্থিত ছিলেন।
স্থানীদের ভাষ্য- সভার পরই নবায়ন না থাকা কয়েকটি ইটভাটায় চালুর প্রস্তুতি শুরু হয়। এতে হওয়ায় মানুষের  মধ্যে সন্দেহ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব ইটভাটা চালুর চেষ্টা চলছে। কাগজপত্র নবায়ন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ইটভাটা যাতে চালু হতে না পারে, সে জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
রবিবার(১১ অক্টোম্বর) সরেজমিনে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মেসার্স মদিনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইটভাটায় গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক শ্রমিক বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। কয়েকজন শ্রমিক জানান, অক্টোবর মাসে ইটভাটাটি চালুর কথা রয়েছে। এ কারণে দ্রুত কাজ শেষ করতে তাঁরা কাজ করছেন।
এ সময় স্থানীয় সাইফুল ইসলাম ফরহাদ, বোরহান উদ্দিন ও আবদুল মান্নানসহ কয়েকজনের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০২৫ সালে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের লোকজন ইটভাটাটিতে অভিযান চালান। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং চিমনি ভেঙে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়। এরপরও ভাটাটির কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
এ ভাবে কাগজপত্র নবায়ন না হওয়া বাকি আটটি ইটভাটার মালিকেরাও চালুর প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেন।
স্থানীয় সচেতন মহল, প্রশ্ন তুলছেন পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না থাকলে ইটভাটা চালুর প্রস্তুতি কীভাবে নেওয়া হচ্ছে? এসব ভাটা চালুর বিষয়ে কোনো অনুমোদন দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সব ইটভাটার মালিকের সঙ্গে সভা করা হয়েছে।  সভায় অবৈধ ইটভাটার মালিকদের ভাটা চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে এবং গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এরপরও কেউ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইটভাটা চালু করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  আমাকে ম্যানেজ করে  অবৈধ ইটভাটার চালু করার প্রস্তুতির অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাজী আতিকুর রহমান জানান,  আইনশৃঙ্খলা সভায় অবৈধ ইটভাটার বিষয়টি আলোচনা হয়েছে। জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপি-ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট সময় : ০৪:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬