কুমিল্লার কোটবাড়ি এলাকায় নিখোঁজ অপ্রতিম (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের ম্যাজিক প্যারাডাইস পার্কের পিছনের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গলের মধ্যে অপ্রতিমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


























