ইসরায়েলে ১০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • 76
ইসরায়েলে ১০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে তথা ইসরায়েলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। খবর পার্স টুডে।

আল জাজিরাসহ সংবাদ সূত্রগুলো জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) ভোরে হিজবুল্লাহ নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে সীমান্তবর্তী কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

মাত্র ১০ মিনিটে হিজবুল্লাহর ত্রিশটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলে এবং বিশেষ করে আল-জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে কোনো কোনো সূত্র উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে ৮টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। 

এ ছাড়াও ইসরায়েলের দখল-করা আক্কা, নেহারিয়া, আলজালিল আলিয়া ও পশ্চিম আলজালিল অঞ্চলে সাইরেন।

ট্যাগ
জনপ্রিয়
‘মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব’ বৃদ্ধা মাকে নিজের ঘরে আশ্রয় দিতে নারাজ ছেলে ; ইউএনওর কাছে অভিযোগ মায়ের

আপডেট সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬