কোয়েল মল্লিক এবার বিজেপির প্রার্থী

কোয়েল মল্লিক এবার বিজেপির প্রার্থী

এ বছরের শুরুর দিকে তৃণমূল কংগ্রেস থেকে ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর পদত্যাগ করেন তিনি। ছয় মাসের ব্যবধানে এবার রাজ্যসভার নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন এই নায়িকা। বিজেপির প্রার্থী তালিকায় কোয়েলের নাম আসার পর তাকে নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।

গত কয়েক মাস ধরেই কোয়েলের দলবদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। তবে এ নিয়ে কোনো কথা বলেননি অভিনেত্রী।

১৬ অক্টোবর কোয়েলের ছেড়ে দেওয়া আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। রোববার (৪ অক্টোবর) বিজেপির দেওয়া প্রার্থী তালিকায় ওই আসনে দেখা গেল কোয়েলের নাম। তৃণমূলের হয়ে যে আসনে রাজ্যসভার সদস্য হয়েছিলেন, সেই আসনেই এবার বিজেপির প্রতিনিধি হিসেবে লড়বেন কোয়েল মল্লিক।

এর আগে গত মার্চে রাজ্যসভার নির্বাচনে কোয়েলকে প্রার্থী করে তৃণমূল। এপ্রিলে সংসদ সদস্য হিসেবে শপথ নেন অভিনেত্রী। এরপরই পরিবর্তনের হাওয়া লাগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। দীর্ঘ ১৫ বছর পর বিধানসভা নির্বাচনে হেরে যায় তৃণমূল। প্রথমবারের মতো এই অঞ্চলে ক্ষমতায় আসে বিজেপি। বদলাতে শুরু করে রাজনীতির সমীকরণ।

ট্যাগ
জনপ্রিয়
নিজস্ব জমি ও বহুতল ভবনের দাবিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলে মানববন্ধন

নিজস্ব জমি ও বহুতল ভবনের দাবিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলে মানববন্ধন

কোয়েল মল্লিক এবার বিজেপির প্রার্থী

আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬