বুঝেশুনে পথ চলতে চান অভিনেত্রী তটিনী

বুঝেশুনে পথ চলতে চান অভিনেত্রী তটিনী

বুঝেশুনে পথ চলতে চান অভিনেত্রী তটিনী

ক্যারিয়ারের এ পর্যায়ে বেছে বেছে কাজ করতে চান অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

বর্তমান সময়ের নাট্যাঙ্গনে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানজিম সাইয়ারা তটিনী। গত দুই বছরে ধারাবাহিকভাবে বিভিন্ন নাটকে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। নানা ধরনের চরিত্রে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে পারিবারিক ও রোমান্টিক গল্পের নাটকেই বেশি দেখা যাচ্ছে তাকে।

চলতি বছরের প্রায় আট মাস পেরিয়ে গেছে। এ সময়ের নাটকগুলোর দর্শকপ্রিয়তা ও ইউটিউব ভিউয়ের হিসাবেও তটিনী অভিনীত বেশ কয়েকটি নাটক এগিয়ে রয়েছে।

তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আরও বুঝেশুনে কাজ করতে চান এই অভিনেত্রী। এ বিষয়ে তটিনী বলেন, অল্প সময়ে অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। এসব নাটকে দর্শকদের ভালোবাসা পাওয়াকে নিজের সৌভাগ্য বলেও মনে করেন।

তটিনী জানান, চলতি বছর থেকে কাজের ক্ষেত্রে আরও বেছে চলার চেষ্টা করছেন। দর্শকরা যেন তার অভিনীত নাটক দেখে নিরাশ না হন, সে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

ইতোমধ্যে বেশ কিছু নতুন নাটকের কাজ শেষ করেছেন তটিনী। এগুলো পর্যায়ক্রমে প্রকাশিত হলে দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এদিকে তটিনীর হাতে রয়েছে অন্তত এক ডজন নতুন নাটকের কাজ। তবে সবগুলো কাজ একসঙ্গে না করে সময় নিয়ে বেছে বেছে কাজগুলো করতে চান তিনি।

একক নাটকের পাশাপাশি সম্প্রতি একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তটিনী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটির নাম ‘ফিরে আসার গল্প’।

পারিবারিক গল্পের এই নাটকে তটিনীর সঙ্গে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, খায়রুল বাসারসহ আরও অনেকে।

‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে আগামী ৭ অক্টোবর থেকে ধারাবাহিকটি প্রকাশিত হবে। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় নতুন পর্ব প্রকাশ করা হবে।

জনপ্রিয়
সীমান্ত নজরদারি জোরদারে মহিষখলা স্মৃতিসৌধে সিসি ক্যামেরা স্থাপন করল ৩১ বিজিবি

সীমান্ত নজরদারি জোরদারে মহিষখলা স্মৃতিসৌধে সিসি ক্যামেরা স্থাপন করল ৩১ বিজিবি

বুঝেশুনে পথ চলতে চান অভিনেত্রী তটিনী

বুঝেশুনে পথ চলতে চান অভিনেত্রী তটিনী

আপডেট সময় : ০২:৫১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬