চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার

  • city post Dhaka Compass
  • আপডেট সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 25
চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন শুরু হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গত ১৬ জুলাই লন্ডনে এক ঘরোয়া আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত জেনিফার বা উইলিয়ামের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত কয়েক মাস ধরেই জেনিফার ও উইলিয়াম সম্পর্কে ছিলেন বলে শোনা যাচ্ছিল। তবে দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করায় সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে আসেনি।বিয়ের জল্পনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জেনিফারের বিয়ের গাউন তৈরির নেপথ্যের একটি ভিডিও।

সেখানে দেখা যায়, একটি নামী ফ্যাশন হাউসের ‘কাস্টম-মেড’ বিয়ের গাউন বেছে নিচ্ছেন অভিনেত্রী। পরে গাউনটি পরে দেখতেও দেখা যায় তাঁকে।ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ক্লিপে গাউনের সূক্ষ্ম নকশা ও কারুকাজ নিয়ে জেনিফারকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। বিয়ের ‘লুক’ নিয়ে আলোচনার পাশাপাশি মাথায় বিয়ের ‘ভেল’ বা ওড়না পরেও দেখা যায় অভিনেত্রীকে।
এদিকে জেনিফারের একটি ফ্যান পেজ গাউনের প্রথম নকশা থেকে শুরু করে শেষ ফিটিং পর্যন্ত একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছে। সেগুলো প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে শুভেচ্ছার বন্যা বইছে। অনেকেই নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।

উল্লেখ্য, জেনিফার উইনগেট ‘বেহাদ’, ‘বেপানাহ’, ‘সরস্বতীচন্দ্র’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ভারতীয় টেলিভিশনে বিশেষ পরিচিতি পেয়েছেন।

Share this...
ট্যাগ

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার

আপডেট সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬