তাহিরপুরে আমদানি কারক গ্ৰুপের নির্বাচন কার্যকারী সদস্য পদে প্রার্থী হয়েছেন সারোয়ার আহমেদ সবুজ

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

দীর্ঘ প্রায় দেড় যুগ পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের বহু প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘ সময় পর এ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে কার্যকারী সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন উপজেলার সুপরিচিত ব্যবসায়ী,মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ সারোয়ার আহমেদ সবুজ।

ব্যবসায়ী মহলে মোঃ সারোয়ার আহমেদ সবুজ একজন অত্যন্ত পরিচিত ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব। সততা,দক্ষতা ও ব্যবসায়িক নেতৃত্ব দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তিনি নানামুখী সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের সুখে-দুঃখে পাশে থাকা এই জনপ্রিয় ব্যক্তিত্ব
কার্যকারী সদস্য পদে প্রার্থী হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে মোঃ সারোয়ার আহমেদ সবুজ বলেন,তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ আমাদের সকল ব্যবসায়ীদের আস্থার প্রতীক। দীর্ঘ দিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ায় আমরা সাধারণ ব্যবসায়ীরা আনন্দিত। ব্যবসায়ীদের আমানত রক্ষা করা এবং সংগঠনের আর্থিক স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি সাধারণ ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতে এই গ্রুপকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী এবং সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করছি।

এদিকে দীর্ঘ দিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় উচ্ছ্বসিত সাধারণ ব্যবসায়ীরাও। তারা আশা করছেন, মোঃ সারোয়ার আহম্মদ সবুজ মতো সৎ,দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে কয়লা ও পাথর ব্যবসার বিদ্যমান নানা সমস্যা দূর হবে এবং গ্রুপের আর্থিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে। আগামী ১২ ডিসেম্বর ভোট উৎসবে ভোটাররা তাঁদের যোগ্য প্রতিনিধি বেছে নিতে উদগ্রীব হয়ে আছেন।

ট্যাগ
জনপ্রিয়
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গুলি করে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় : ১২:২২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬