মো: মহিবুল ইসলাম মিলন, (নীলফামারী) প্রতিনিধি:
তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় অন্বেষণের লক্ষ্যে সারাদেশের এর মত নীলফামারীর ডিমলায় উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় ডিমলার নির্ধারিত খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি গ্রাম পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার পথ সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





















