নুনখাওয়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান প্রার্থী হতে চান মোসলেম উদ্দিন খন্দকার, চাইলেন দোয়া ও সমর্থন

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১১নং নুনখাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ মোসলেম উদ্দিন খন্দকার। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও সাধারণ মানুষের সেবায় কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন।
মোঃ মোসলেম উদ্দিন খন্দকার বর্তমানে ১১নং নুনখাওয়া ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কার্যালয় নুনখাওয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অবস্থিত।
তিনি জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে চান।
তিনি আরও বলেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নুনখাওয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন মোঃ মোসলেম উদ্দিন খন্দকার।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ডিমলায়  জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীর মৃত্যু, আটক ৪

আপডেট সময় : ০৩:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬