দিনাজপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন

জেলা প্রতিনিধি দিনাজপুর :
‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কেউ অন্ধ থাকবে না’—এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যার চোখের আলো নেই, তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং নিয়মিত চোখের যত্ন নেওয়া প্রয়োজন।
বুধবার (৪ নভেম্বর) দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাম্পের উদ্বোধনও করেন তিনি।
গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুরের আয়োজনে, দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় এবং পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরীফ এবং দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের যত্ন নেওয়া আরও বেশি জরুরি হয়ে পড়ে। শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি তাদের চোখের প্রতিও নিয়মিত যত্নশীল হতে হবে।
পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে শরীরের প্রতিটি অঙ্গের যত্ন নেওয়া প্রয়োজন। স্বাগত বক্তব্যে ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী জানান, জেলা প্রশাসকের সহযোগিতায় শিগগিরই বোচাগঞ্জ উপজেলাকে ছানিমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চক্ষু ক্যাম্পের মাধ্যমে দিনাজপুরের প্রতিটি উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মুজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান ও সহকারী প্রকৌশলী মীর তোফাজ্জল হোসেন।
ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের অ্যাসিস্ট্যান্ট আউটরিচ অফিসার মো. হামিদুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালটির সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শ্রীমঙ্গলে ডিবির জালে ১০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ডিবির জালে ১০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

দিনাজপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন

আপডেট সময় : ০৪:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬