ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলনের ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি শুরু

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখা।

মঙ্গলবার (৩ নভেম্বর) পৌর শহরের দোয়েল চত্বর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা জানান, প্রথম ধাপে ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া ও পূর্ব উকিল পাড়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে মশার ঔষধ ছিটানো হয়। দোয়েল চত্বর থেকে শুরু হওয়া এ স্প্রে ছিটানো কার্যক্রম পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও অলিগলিতে পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি ও ফেনী পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “নগরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সুরক্ষায় শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়। এর পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।” এ সময় তিনি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহবান জানান।

ইসলামী ছাত্র আন্দোলন ফেনী পৌর শাখার সভাপতি এফ কে শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ফেনী পৌর শাখার নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন রিপন এবং ইসলামী যুব আন্দোলন ফেনী পৌর শাখার সভাপতি হাফেজ মঞ্জুর আলম।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
ডিমলায়  জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীর মৃত্যু, আটক ৪

আপডেট সময় : ০৩:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬