সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর।

বিজ্ঞাপন

এতে বক্তব্য দেন সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঞা নিপন, বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, এনসিপির উপজেলা আহ্বায়ক আল শাহাদাত জামান জিকো, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, যুব সংগঠক শ্যামল কুমার, বায়োগ্যাস প্ল্যান্টের উদ্যোক্তা জয়দেব কুমার এবং সফল আত্মকর্মী ও উদ্যোক্তা সাগর সরকার প্রমুখ।

বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশ গঠনে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ০৫:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬