রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিআরটিসি বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিব হোসেন নামের (২১) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে করে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ ১লা নভেম্বর দুপুর বারোটায় লক্ষীপুর – রামগঞ্জ সড়কের পদ্মা বাজার নামক স্থানের স্মার্ট একাডেমির সামনে।
প্রত্যক্ষদর্শিতা জানান, শাকিব মোটর সাইকেল যোগে রায়পুরের কেরুয়া ইউনিয়ন থেকে রামগঞ্জে যাওয়ার পথে স্মার্ট একাডেমীর সামনে আসলে, ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুপুর ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত লক্ষীপুর – রামগঞ্জ সড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
নিহত শাকিব রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এনায়েপুর গ্রামের বক্স আলী ব্যাপারী বাড়ির আনিছুর রহমানের একমাত্র ছেলে।
গতকালের আলিম পরিক্ষার ফলাফলে সাকিব রায়পুরের লামচরী কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে পাস করেছিল।





















