ফকিরহাটের কৃতী সন্তান শেখ রাকিব হাসান সোহান পেলেন ‘শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’

ফকিরহাট  প্রতিনিধি :

এলাকার সন্তান হিসেবে গর্বিত হওয়ার মতো একটি খবর। স্থানীয় উন্নয়ন ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে সম্মানিত হয়েছেন ফকিরহাটের কৃতী সন্তান শেখ রাকিব হাসান সোহান।

ফকিরহাটের তরুণদের প্রাণের সংগঠন ‘কনশাস ইয়ুথ অব ফকিরহাট’ (CYF)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ রাকিব হাসান সোহানকে শেরে-বাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে।

গত ৩০ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টায় ঢাকার ধানমন্ডির সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এই অর্জন শুধু সোহানের একার নয়, এটি পুরো ফকিরহাটবাসীর অর্জন। যিনি নিজের এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন, তরুণদের নিয়ে স্বপ্ন দেখেন এবং সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন, আজ তাঁর সেই কাজের স্বীকৃতি মিলেছে জাতীয় পর্যায়ে। ফকিরহাটের সন্তান হিসেবে আমরা সত্যিই গর্বিত।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এবং সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন স্বাক্ষরিত সনদে তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

ফকিরহাটবাসীর পক্ষ থেকে শেখ রাকিব হাসান সোহানকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর হাত ধরে ফকিরহাটের তরুণ সমাজ ও এলাকার উন্নয়ন আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৯:৪৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬