লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

লংমার্চের নামে ১১ দলীয় ঐক্য জোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, লংমার্চের ইতিহাস হচ্ছে- লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে সেটাকে গাড়ি মার্চ বলে। এই গাড়ি মার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার। আমরা চাই একটা দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা রোধ করার পদ্ধতি নিয়ে আলোচনা করে বর্তমান আইনশৃঙ্খলা প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান প্রমুখ।

পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

ট্যাগ
জনপ্রিয়
তাহিরপুরে আমদানি কারক গ্ৰুপের নির্বাচন সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মাওলানা খায়রুল বাশার

আপডেট সময় : ০৩:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬