ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান, ৪৭ হাজার টাকার ভারতীয় গাঁজা জব্দ

ইয়াকুব সরকার, কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ২৫০ টাকা।
বিজিবি জানায়, ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’-এর আওতায় বৃহস্পতিবার রাতে বালারহাট বিওপির সদস্যরা ফুলবাড়ীর চওড়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তল্লাশি চালিয়ে ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬