উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গিয়ে কিশোরী ধর্ষণের স্বীকার হওয়ার অভিযোগ

Simple flat vector illustration of terrified young woman sit on floor with shadow of grabbing hands as a threat

ইয়াকুব সরকার, কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে বুধবার রাতে উলিপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই কিশোরী বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী নয়ন ফারাজি তাকে নিজের বাড়ি থেকে একটি গ্যাসলাইট এনে দিতে বলেন। তিনি সেখানে গেলে আগে থেকে ওত পেতে থাকা বাইজিদ সরদার তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়ভাবে আলোচনা শেষে ভুক্তভোগীর মা থানায় মামলা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কালের সাক্ষী ‘এক কাতার’ মসজিদ, হারিয়ে যাচ্ছে ঐতিহ্য

কালের সাক্ষী ‘এক কাতার’ মসজিদ, হারিয়ে যাচ্ছে ঐতিহ্য

উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গিয়ে কিশোরী ধর্ষণের স্বীকার হওয়ার অভিযোগ

আপডেট সময় : ১০:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬