মেলান্দহে টানা দুই বছর পাশের হার শূন্য 

মেলান্দহে টানা দুই বছর পাশের হার শূন্য 
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার এসএম শিখা মুখলেছুর রহমান কলেজে টানা দুই বছর এইচএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী পাশ করেনি। ২০২৫ সালের মতো এবারো শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এমন ঘটনায় শিক্ষার মান নিয়ে উঠেছে প্রশ্ন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
কলেজটি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকায় অবস্থিত।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী , চলতি বছর এসএম শিখা মুখলেসুর রহমান কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ব্যবসায় শাখা থেকে ২জন ও মানবিক শাখা থেকে ২ জনসহ মোট ৪জন পরীক্ষার্থী কেউই উত্তীর্ণ হতে পারেনি।
গত বছরের ফলাফল থেকে জানা গেছে, ব্যবসায় শাখা থেকে ৪জন ও মানবিক শাখা থেকে ৬ জন পরীক্ষার্থী ছিল। ওই বছরও তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
টানা দুই বছরই এসএম শিখা মুখলেছুর রহমান কলেজের ফলাফলে পাশের হার শূন্য।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, বিষয়টি আমরা তদন্ত করে প্রতিবেদন পাঠাবো।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
তাহিরপুরে আমদানি কারক গ্ৰুপের নির্বাচন সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মাওলানা খায়রুল বাশার

তাহিরপুরে আমদানি কারক গ্ৰুপের নির্বাচন সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মাওলানা খায়রুল বাশার

মেলান্দহে টানা দুই বছর পাশের হার শূন্য 

আপডেট সময় : ০৩:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬