ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইসলামিক এডুকেশন সোসাইটির অধীনে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র সচিব মো. আবেদ আলী জানান, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩য় শ্রেণিতে স্কুলের ৩৪ জন ও মাদ্রাসার ৯ জন, ৪র্থ শ্রেণিতে স্কুলের ৩৫ জন ও মাদ্রাসার ১৬ জন, ৬ষ্ঠ শ্রেণিতে স্কুলের ১৩৮ জন ও মাদ্রাসার ৩৮ জন এবং ৭ম শ্রেণিতে স্কুলের ৯২ জন ও মাদ্রাসার ৫৩ জনসহ মোট ৪১৫ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল।
এর মধ্যে ৩৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
কেন্দ্র সচিব, দায়িত্বরত কর্মকর্তা ও পর্যবেক্ষকরা জানান, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এবং নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অঞ্চলে নিয়মিত এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে।





















