মাদকমুক্ত কুনিয়া গড়ার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন। মাদকের পরিবর্তে তরুণদের হাতে খেলার সামগ্রী তুলে দিয়ে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে চান তিনি।

সম্প্রতি কুনিয়া ইউনিয়নের আশাপাট ইয়াংস্টার ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইকবাল হোসেন বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য যুবকদের হাতে মাদকের পরিবর্তে খেলার সামগ্রী তুলে দিতে চান তিনি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন, তা করার চেষ্টা করবেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চান তিনি।

এ সময় কুনিয়া ইউনিয়নের তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানোর লক্ষ্যে আশাপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ প্রস্তুত করতে বালু ভরাটের প্রতিশ্রুতিও দেন ইকবাল হোসেন।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

মাদকমুক্ত কুনিয়া গড়ার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের

আপডেট সময় : ১১:২৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬