তালায় তিন দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি পূজামণ্ডপের আয়োজকদের নিজস্ব উদ্যোগে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

১৭, ১৯ ও ২০ অক্টোবর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে খলিলনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে তালা সদর, তেঁতুলিয়া, কুমিরা ও সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সব সময় আপনাদের পাশে আছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। এ সময় তিনি এলাকার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পরিদর্শন শেষে প্রতিটি পূজামণ্ডপের কর্তৃপক্ষের হাতে তাঁর নিজস্ব উদ্যোগে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিএনপি নেতা আবুল কালাম বিশ্বাস, মাস্টার শাহাদাত হোসেন, শেখ জিল্লুর রহমান, তেঁতুলিয়া বিএনপির সভাপতি আবুল হোসেন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা আব্দুল করিম, সাংবাদিক আসাদুজ্জামান রাজু, ছাত্রদল নেতা রিপন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

তালায় তিন দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

আপডেট সময় : ১০:২৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬