মো:মহিবুল ইসলাম মিলন , ডিমলা উপজেলা প্রতিনিধি (নীলফামারী):
নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ বাংলাদেশের গ্রামবাংলার একটি ঐতিহ্যবাহী লোকজ প্রতিযোগিতা। বর্ষাকালে নদী, খাল বা বড় জলাশয়ে লম্বা নৌকায় অনেক মাঝি একসঙ্গে দাঁড় টেনে দ্রুত নৌকা চালিয়ে প্রতিযোগিতা করেন।
ডিমলা উপজেলার তিস্তা পাড়ের মানুষ এক সময় তিস্তা নদীতে নৌকা বাইচের আয়োজন করে সেটা উপভোগ করত।
কালের পরিক্রমায় মানুষের ব্যস্ততার কারণে হারিয়ে গিয়েছিল সেই নৌকা বাইচ। আজ এলাকাবাসীর উদ্যোগে প্রায় ৩০ বছর পর সেই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে গেল।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো:রবিউল ইসলাম শাহীন এর উপস্থিতিতে আশেপাশের এলাকা থেকে শত শত মানুষ সেই নৌকা বাইচ দেখতে এসেছিল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকা গুলোর মধ্যে পাগলপাড়া এক্সপ্রেস নৌকাটি পরিশেষে বিজয়ী হয়।
প্রতিবছর যেন এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয় এজন্য আয়োজকদের কাছে এলাকাবাসী দাবী জানায়।
বিজ্ঞাপন





















