ফেনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী সদর মডেল থানা এলাকায় নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

শহরের পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার, জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয়, দর্শনার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং গুজব প্রতিরোধের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ ও আনসার সদস্যদের নিরপেক্ষতা, সততা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের আহবান জানান।

বিজ্ঞাপন

পরিশেষে, পুলিশ সুপার শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে ফেনী জেলা পুলিশের সকল সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একই সময়ে জেলার অন্যান্য থানায়ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্রদান করা হয়। দাগনভূঞা থানায় ব্রিফিং প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সাইদুর রহমান, ফুলগাজী থানায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, ছাগলনাইয়া ও পরশুরাম থানায় সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া ও পরশুরাম সার্কেল) মো: ইমতিয়াজ আহমেদ পিপিএম, এ ছাড়া সোনাগাজী মডেল থানায় অফিসার ইনচার্জ ব্রিফিং প্রদান করেন।

ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন

ফেনীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন

ফেনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬