ফেনীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,ফেনী জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে আনুষ্ঠিকতা শুরু হয়।

র‌্যালিতে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার সাংস্কৃতিক অঙ্গনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জেলা শিল্পকলা একাডেমির কিভাবে উন্নয়ন করা যায় এবং শিল্প সংস্কৃতি চর্চার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য জেলা প্রশাসক এবং জেলা কালচারাল অফিসারের দৃষ্টি আকর্ষন করেন। বর্তমান প্রেক্ষাপট থেকে উত্তরণের হাতিয়ার হিসেবে শিল্পচর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সময়ে সময়ে সাংস্কৃতিক উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মকান্ডের উপর জোর দেয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন কবি, প্রাবন্ধিক ও আইনজীবী জিয়াউদ্দিন বুলবুল।

জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী এবং আবৃত্তি শিল্পী সৈয়দ আশ্রাফুল হক আরমান ও জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, জেলা জাসাসের সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান, সাধারণ সম্পাদক মো: সাব্বির আহমেদ প্রমুখ।

আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর একে একে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লালনের বিভিন্ন সংগীত ও নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ১০:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬