নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদ্বিয়ার জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় রুকন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে।
নিহতের রুকনের বাড়ি সদর উপজেলার মদনপুরের পূর্বপাড়াতে। তিনি পেশায় ভাড়ায় চালিত অটোরিকশা চালক ।তিনি শ্বশুরবাড়ি মৌলভীবাজারে হতে গত রাতে বাড়ি থেকে বের হলে তাকে পাওয়া যায়নি।
এ সম্পর্কে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো অবস্থায় উদ্ধার করে।
এটি হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





















