শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মোঃ সবুজ আলম

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে(বর্তমানে)চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ সবুজ আলম।

শুভেচ্ছা বার্তায় তিনি দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিটি মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

হাজী মোঃ সবুজ আলম বলেন,শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব মানুষের মধ্যে আনন্দ,সম্প্রীতি ও মিলনের বার্তা ছড়িয়ে দেয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন সুদৃঢ় করারও সুযোগ তৈরি করে।

তিনি বলেন,শারদীয় দুর্গাপূজা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ,শান্তি,সুখ ও সমৃদ্ধি। সমাজে ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক সম্মান ও সহমর্মিতার চর্চা আরও বৃদ্ধি পাক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে পারেন,সেটিই হোক সবার প্রত্যাশা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,একটি সুন্দর,শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা,সহনশীলতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের বিকল্প নেই। উৎসব মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। তাই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব।

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ সবুজ আলম ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য,সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন,শারদীয় দুর্গোৎসব সবার জীবনে নতুন আশার সঞ্চার করবে এবং মানুষের মধ্যে ঐক্য ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়ে উৎসব উদ্‌যাপনের পাশাপাশি এলাকার সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

পরিশেষে ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সব সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে হাজী মোঃ সবুজ আলম বলেন, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রত্যয়ে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক নতুন সম্ভাবনা,শান্তি ও সমৃদ্ধি।

শুভ শারদীয় দুর্গাপূজা। সম্প্রীতি,সৌহার্দ্য ও ভালোবাসায় গড়ে উঠুক আগামীর সুন্দর তাহিরপুর।

ট্যাগ
জনপ্রিয়
কুড়িগ্রামে বিশ্ব হাতধোয়া দিবস: স্বাস্থ্য সচেতনতায় গুড নেইবারস বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : ০৫:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬