বিপ্লব তালুকদার খাগড়াছড়িঃ
পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই খাগড়াছড়ি জেলা শাখার নির্বাহী কমিটির মাঝে আইডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টা দিকে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হয়ে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ দুলাল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রবিউল ইসলাম, সহ- সভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা, সহ-সভাপতি বসুন্ধরা ত্রিপুরা সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, ট্রাফিক সাইন ও সিগন্যাল মেনে চলা, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় বক্তারা উল্লেখ করেন, নিরাপদ সড়ক শুধু অবকাঠামো বা আইন প্রয়োগের বিষয় নয়; এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব, সচেতনতা ও মানবিক আচরণের সম্মিলিত প্রতিফলন। এই উপলব্ধি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আলোচনা সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ, আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী।




















