যুবসমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি:

“যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ, সবল ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের সক্রিয়তাই তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক পথে পরিচালিত করার মূল শক্তি”—বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়-সংলগ্ন ক্লাব চত্বরে বসুন্ধরা ক্রীড়া চক্রের নবনির্মিত ক্লাব ভবনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফেরাতে বর্তমান সরকার নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চার সঠিক পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তুলে আনা সম্ভব।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “নবনির্মিত এই ক্লাব ভবনটি স্থানীয় ক্রীড়ানুরাগী ও যুবসমাজের মধ্যে ক্রীড়াচর্চায় নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাবে বলে আমি আশা করি।”

বসুন্ধরা ক্রীড়া চক্রের সভাপতি গোলাম মওলা জাফরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে বসুন্ধরা ক্রীড়া চক্রের নবনির্মিত ক্লাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ট্যাগ
জনপ্রিয়
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা

যুবসমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬