মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুর
উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে হাজী মোঃ সবুজ আলমের নাম ব্যাপক ভাবে শোনা যাচ্ছে।
বিএনপির স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ ভোটারদের মাঝে গুঞ্জন ও আলোচনায় রয়েছেন দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বিএনপি আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি এবং বর্তমান তাহিরপুর আমদানি কারক গ্ৰুপের সাধারণ সম্পাদক হাজী মোঃ সবুজ আলম।
সরেজমিনে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন ঘুরে মাঠ পর্যায়ের জনমতে দেখা যাচ্ছে, চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে রয়েছেন সৎ,যোগ্য ও অসহায় গরীব,দুঃখী এবং মেহনতি মানুষের বন্ধু হাজী মোঃ সবুজ আলম।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজ, সাধারণ ভোটার ও সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন জনপ্রিয় সাবেক চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলম।
৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটাররা বলেন,হাজী মোঃ সবুজ আলম দক্ষিণ বড়দল
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান থাকাকালীন সময়ে ডিজিটাল সেবার প্রসার, স্কুল-মসজিদ-মাদ্রাসা এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মেয়াদে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগগুলোর কারণে দক্ষিণ বড়দল ইউনিয়ন বাসীর মাঝে তাঁর ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।
দক্ষিণ বড়দল ইউনিয়ন বাসীর
সংকট কালীন মূহুর্তে বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত অর্থে মাধ্যমে খাদ্য সামগ্রী,ঔষধ ও নগদ টাকা প্রদান করেন। তাঁর সততা এবং নির্লোভ এবং নিরহংকার জীবন-যাপনের কারণে দক্ষিণ বড়দল ইউনিয়নবাসী হাজী মোঃ সবুজ আলমকে পুনরায় চেয়ারম্যান হিসেবে চায়।
বর্তমান নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মী, সমর্থকগণ ও সাধারণ জনগণ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। মানবিক হাজী মোঃ সবুজ আলমকে নিয়ে ভোটারদের দাবি, অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সর্বস্তরের মানুষের সাথে সুসম্পর্কের কারণে আগামী নির্বাচনেও তিনি জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে রয়েছেন। তাঁর মতো সৎ, যোগ্য ও নির্লোভনিরহংকার মানবিক ও ভালো মনের মানুষটিকে আবারও ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে পুনরায় তাঁরা নির্বাচিত করবেন।




















