আওয়ামী লীগের ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে নির্বিচারে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে এবং নিরীহ মানুষকে হত্যা করেছে। এর পরিণতিতে জনগণের রোষানলে পড়ে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এত অপরাধ করেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। উল্টো দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। তবে মনে রাখতে হবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। জনগণই তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করবে।” মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদে বসবাস করেন। বিএনপি সরকার সব সময় তাঁদের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করে আসছে। অতীতেও বিএনপি তাঁদের পাশে ছিল, বর্তমানেও আছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক বলেন, ‘দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই একই দেশের মানুষ। একটি বিশেষ মহল আপনাদের নিয়ে রাজনীতি করে এবং তারাই এই ভাষাটা ব্যবহার করে। বিএনপি কখনো আপনাদের নিয়ে খারাপ মন্তব্য করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। আমরা সবাই এ দেশের নাগরিক, সবার সমান অধিকার।’
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ।
আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন এবং নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম ।
সভা শেষে নবাবগঞ্জ উপজেলার ২০১টি পূজামণ্ডপের প্রতিটিতে সরকারি বরাদ্দের ৬০০ কেজি চাল এবং ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়।

ট্যাগ
জনপ্রিয়
৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ সবুজ আলম

আপডেট সময় : ০৭:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬