মাদারীপুরে এনসিপির নাগরিক সভা, গঙ্গার ন্যায্য হিস্যা আদায়ের ঘোষণা নাহিদ ইসলামের

মাদারীপুর প্রতিনিধি:
গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ এ বছর শেষ হবে। ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করে নেওয়া হবে। বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকের পাড়ের স্বাধীনতা অঙ্গনে সার ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, চাকরিতে নিয়োগ বাণিজ্যসহ বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জেলা নাগরিক পার্টির আয়োজনে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় নাহিদ ইসলাম আরও বলেন, দেশে খুন, ধর্ষণ ও ছিনতাই আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, আর পররাষ্ট্রমন্ত্রী বিদেশে থাকা মানুষের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না। জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে রয়েছে এনসিপি। ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবেই কারচুপি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সরকার নিজেদের জাতীয়তাবাদী বলে দাবি করছে। শুধু মুখে বললেই হবে না, বাংলাদেশের মানুষের স্বার্থ কতটুকু রক্ষা করতে পেরেছে, তা প্রমাণ করতে হবে। অন্যথায় সরকারের সঙ্গে অন্য কোনো পক্ষের আড়ালে সমঝোতা রয়েছে কি না, সেই প্রশ্ন উঠবে।

সভায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আপনারা সরকারে আছেন, ক্ষমতায় আছেন। আপনাদের কাছে দাবি থাকবে, বাংলাদেশের যেখানেই চাঁদাবাজি হোক, যারা চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি আপনারা ব্যবস্থা নিতে না পারেন, তাহলে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি বিএনপির রাজনৈতিক গ্রহণযোগ্যতাও শেষ হয়ে যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কোনো দলের চাঁদাবাজকে দেখতে চায় না। মানুষ টেন্ডারবাজি ও ক্ষমতার অপব্যবহারকারীদেরও দেখতে চায় না।

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগ
জনপ্রিয়
৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ সবুজ আলম

আপডেট সময় : ০৭:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬