লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বিজ্ঞাপন

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভুজ বড়ুয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লামা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, সমাজ সেবা কর্মকর্তা তানবীর হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, প্রেসক্লাব’র সভাপতি মো. কামরুজ্জামান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন ইনচার্জ মো. আব্দুল্লাহ অতিথি ছিলেন। সভায় সরকারি মাতামুহুরী  কলেজ শিক্ষক সামশুল আলম, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, লামা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান, রিপোর্টার্স ক্লাব’র সভাপতি মো. তৈয়ব আলী বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও আলোচনায় অংশ গ্রহণ করেন। শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের উদ্যোগে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুুতি গ্রহণ এবং পরিবার ও নিজ নিজ ঘর থেকে দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ ও পূর্বপ্রস্তুুতির কোনো বিকল্প নেই।

ট্যাগ
জনপ্রিয়
গাইবানধায়,দুর্যোগের আগেই প্রস্তুতি, সচেতনতায় গড়ি সহনশীল বাংলাদেশ

গাইবানধায়,দুর্যোগের আগেই প্রস্তুতি, সচেতনতায় গড়ি সহনশীল বাংলাদেশ

লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ০৭:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬