সাদুল্লাপুর নির্বাচন অফিসে অধিকাংশ সেবা বিনামূল্যে, দালাল ছাড়াই মিলছে নাগরিক সেবা

গাইবান্ধা প্রতিনিধি।
নতুন ভোটার হতে চান? জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কোনো তথ্য সংশোধন করতে হবে? কিংবা ভোটার এলাকা পরিবর্তন বা স্মার্ট কার্ড পেতে চান? এসব সেবা নিতে আর দালালের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসে অধিকাংশ সেবা বিনামূল্যে দেওয়ার তথ্য জানিয়ে প্রকাশ করা হয়েছে বিভিন্ন সেবার তালিকা। এতে কোন সেবা বিনামূল্যে পাওয়া যাবে আর কোনটির জন্য সরকার নির্ধারিত ফি দিতে হবে, তা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নতুন ভোটার নিবন্ধন ও ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রমও চালু রয়েছে।
সাধারণ মানুষের ভোগান্তি কমানো, সেবাপ্রাপ্তি সহজ করা এবং দালালের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, সেবার তালিকা ও ফি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে নাগরিকেরা সরাসরি অফিসে গিয়ে প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।
বিনামূল্যে মিলছে যেসব সেবা
উপজেলা নির্বাচন অফিসের প্রকাশিত সেবার তালিকা অনুযায়ী, নতুন ভোটার নিবন্ধন, ভোটার স্থানান্তর ও এলাকা পরিবর্তনের আবেদন, স্মার্ট কার্ড বিতরণ, বৈধ ভোটারের আবেদন নিষ্পত্তি, মৃত ভোটারের আবেদন নিষ্পত্তি, বায়োমেট্রিক বা আঙুলের ছাপ হালনাগাদ, সংশোধন আবেদনের তদন্ত, প্রবাসী ভোটারের আবেদনের তদন্ত, এনআইডি লক-সংক্রান্ত আবেদন, ‘ম্যাচ ফাউন্ড’ আবেদন এবং প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র জমাদানের মতো বিভিন্ন সেবা বিনামূল্যে দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
মন্ত্রীর ডিও লেটারে রংপুরের প্রকল্প লালমনিরহাটে নেওয়ার উদ্যোগ, উঠছে বৈষম্যের প্রশ্ন

আপডেট সময় : ১০:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬