মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক ও পৌরসভার প্রশাসক মো. মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার দিবাগত রাতে লামা প্রেসক্লাব, লামা রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
লামা প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক।
লামা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, বর্তমান কমিটির সহসভাপতি মো. তানফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোহাম্মদ মিন্টু, সহসভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মো. তামিম ও সদস্য শফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নবীর উদ্দিন, অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সাংবাদিক মিজানুর রহমান, মো. ইন্তাজ হোসেন, এসএম আকাশ, আনোয়ার হোসেন ও উজ্জল বড়ুয়া।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।





















